সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মিলাদ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পবিত্র মীলাদ শরীফ ও পবিত্র ক্বিয়াম শরীফ খাছ সুন্নত হওয়ার প্রমাণ

পবিত্র মীলাদ শরীফ ও পবিত্র ক্বিয়াম শরীফ খাছ সুন্নত হওয়ার প্রমাণ (ফরয পরিমাণ ইলম) পবিত্র মীলাদ শরীফ পাঠ করা ও পবিত্র মীলাদ শরীফ উনার মধ্যে ক্বিয়াম শরীফ করা খাছ সুন্নত উনার অন্তর্ভুক্ত। কেননা, ইযযুল আরাবী ওয়াল আজম, খতীবুল আম্বিয়ায়ি ওয়াল উমাম, শামসুল ফালাহি ওয়াস সালাম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সময় থেকেই পবিত্র মীলাদ শরীফ উনার এ ফযীলতপূর্ণ আমলটি পালিত হয়ে আসছে। কাজেই এটি নতুন কোন আমল নয়। ‘মীলাদ’ শরীফ উনার লুগাতী বা আভিধানিক অর্থ হলো- ‘জন্মের সময়’। আর ইছতিলাহী বা ব্যবহারিক অর্থ হলো সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, রহমতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম বিলাদত শরীফ উপলক্ষে ছানা-ছিফত মুবারক করা ও উনার প্রতি ছলাত-সালাম মুবারক পাঠ করা; যা মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নির্দেশ মুবারক উনাদের অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- اِنَّا اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشّرًا وَّنَذِيرًا. لّتُؤْمِنُوْا بِال...

প্রশ্ন ১: “মীলাদুন নবী” ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শব্দ মুবারক উনার শরয়ী কোন ভিত্তি নেই, তাই পরিত্যাজ্য - বক্তব্যটি কতটুকু শুদ্ধ?

এই প্রশ্নের অনুরুপ আরো কিছু প্রশ্ন রয়েছে সবগুলোর উত্তর এখানে বিশদ ভাবে দেয়া হলো। অনুরুপ আরো কিছু প্রশ্ন- সুওয়াল ১ : “মীলাদুন নবী” শব্দের শরয়ী কোন ভিত্তি নেই, তাই এটি পরিত্যাজ্য। সুওয়াল ২ : ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে নেই। সুওয়াল ৩ : পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে ঈদে মীলাদুন নবী বা ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষ্যে খুশি প্রকাশ করার কথা আছে কি? জওয়াব : পবিত্র “মীলাদুন নবী” শব্দ মুবারক পবিত্র শরীয়ত উনার মধ্যে রয়েছে। তাই পবিত্র শব্দ মুবারক অবশ্যই পরিপূর্ণরূপে গ্রহণযোগ্য। পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের মধ্যে পবিত্র ঈদে মীলাদুন নবী বা ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষ্যে খুশি প্রকাশ করার বিষয়ে বিস্তারিত বা ব্যাপক বর্ণনা রয়েছে। সুবহানাল্লাহ!  পবিত্র ঈদে মীলাদুন নবী বা ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বিষয়টি সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে তো রয়েছেই শুধু তাই নয় বরং পরিপূর্ণরূপে সম্মানিত ...